শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

উত্তর কোরিয়াকে ‘নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক’ দেশ বললেন কমলা হ্যারিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পর দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে উত্তর কোরিয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়াকে ‘নিষ্ঠুর সৈরতান্ত্রিক’ দেশ আখ্যায়িত করে তিনি বলেন, উত্তর কোরিয়ায় দীর্ঘদিন একটি নিষ্ঠুর স্বৈরশাসন চলছে, দেশটিতে অহরহ মানবাধিকারের লঙ্ঘণ ঘটছে এবং অবৈধভাবে অস্ত্র নির্মাণ ও তার প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার হুমকি হয়ে উঠেছে উত্তর কোরিয়া। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত অঞ্চল কোরিয়া প্রনালীর ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শন করতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কমলা। একইসঙ্গে তিনি কোরিয়া উপদ্বীপের অস্থিরতা দূর করা ও বিশ্ব শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই বিশ্ব শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্ব এমন একটি কোরিয়া দেখতে চায়, যেখানে ডিপিআরকে (উত্তর কোরিয়া) আর হুমকি হিসেবে উপস্থিত থাকবে না।

এর আগে, কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়ায় পা রাখার একদিন আগেই পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার দু’দিন পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এর ফলে কোরীয় দ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। এই ঘটনাকে উসকানি বলে উল্লেখ করে এর সমালোচনা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit