রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

এবার কনের সাজে বুবলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ Time View

বিনোদন ডেস্ক : নিজের ‘বেবি বাম্পের’ ছবি পোস্ট করে বর্তমানে টক অব দ্য টাউন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। যদিও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা দেননি এই নায়িকা। এর মধ্যে নতুন রূপে ধরা দিলেন বুবলী। পরনে লাল শাড়ি, কপালে টিকলি, হাত ও গলাভর্তি গয়নায় কনের সাজে নজর কেড়েছেন।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ব্রাইডাল ফটোশুটের একটি ভিডিও এভাবেই ধরা দিলেন বুবলী। এতে বিয়ের সাজের পাশাপাশি পার্টি সাজেও পাওয়া গেছে আলোচিত এ অভিনেত্রীকে। জানা গেছে, মাস চারেক আগে একটি ফ্যাশন হাউসের জন্য ফটোশুটটি করেন বুবলী। ছবিগুলো ম্যাগাজিনে ছাপাও হয়। পুরোনো সেই ফটোশুটই তিনি প্রকাশ্যে আনলেন। এর আগে, গত মঙ্গলবার বেবি বাম্পের দু’টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে মা হওয়ার পুরনো গুঞ্জনের আগুণে ঘি ঢালেন বুবলী। আমেরিকা থাকাকালীন সময়ের ওই ছবি প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় ওঠে। 

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় এক বছরের মতো আড়ালে ছিলেন বুবলী। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী। অবশ্য এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন বুবলী। জানান, আড়ালে থাকা ওই সময়টাতে তিনি আমেরিকায় ছিলেন, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে। উল্লেখ্য, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান বুবলী। পরে শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit