রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

গৌরনদীতে প্রতিপক্ষের দায়ের আঘাতে নারী নিহত উভয়পক্ষের আহত পাঁচ

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের প্রত্যন্ত বংকুরা গ্রামে গরুর ঘাষ কাটা নিয়ে বিরোধের জেড় ধরে প্রতিপক্ষের দায়ের আঘাতে এক নারী নিহত হয়েছেন। এসময় নারী শিশুসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। নিহত শুকুরন বেগম (৫০) ওই গ্রামের মোঃ হারুন তালুকদারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, নিহত শুকুরন বেগম দুই দিন পূর্বে প্রতিপক্ষ বারেক বেপারীর জমি থেকে নাবলে গরুর জন্য ঘাষ কেটে আনেন। এ নিয়ে বারেক বেপারীর স্ত্রী মিনারা বেগমে (৫০)র সাথে কথা কাটাকটি হয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের কাছে অভিযোগ করেন বারেক বেপারী। এতে ক্ষিপ্ত হয়ে শুকুরন বেগম বুধবার রাতে বারেক বেপারীকে গালিগালাজ করলে এনিয়ে ঝগড়ায় জড়িয়ে পরেন উভয় পক্ষ।

একপর্যায়ে বারেক বেপারী, আনোয়ার বেপারীর নেতৃত্বে ১০/১৫ জন রামদা, লাঠি নিয়ে শুকুরনের বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরত্বর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন, আহতরা হলেন আবু হানিফ (২২), মিনারা বেগম (৫০), শিল্পী বেগম (৪০), আহত অপর দুইজন অজ্ঞাত স্থানে চিকিৎসা নেয়ায় তাদের নাম জানা যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে আবু হানিফ বয়াতি বাদি হয়ে পনেরো জনকে আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit