শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

অপু বিশ্বাস-ডিএ তায়েব জুটির ‘ঈশা খাঁ’র মুক্তি কাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : মূলত মোগল আমলে বাংলার বারোভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ। তিনি ক্ষমতায় থাকাকালীন মোগল সম্রাট আকবরকে খাজনা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে তখন ব্যাপক লড়াই-সংঘর্ষ হয়েছিল। ওই প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ঈশা খাঁ’। দুর্গাপূজা উপলক্ষ্যে শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এতে ঈশা খাঁর নাম ভূমিকায় অভিনয় করেছেন ডিএ তায়েব। তার বিপরীতে আছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছবিটি মুক্তি উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিএ তায়েব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, এখন পর্যন্ত অনেক সুপারস্টার নায়িকার বিপরীতে অভিনয় করেছি। ঈশা খাঁ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। মোগল আমলে বাংলার বারোভুঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ।

তিনি আরও বলেন, তাকে পর্দায় তুলে আনা সহজ কাজ নয়। এই কঠিন কাজটিই আমাকে দিয়ে আমার পরিচালক করিয়েছেন। ছবিটি বাহুবলির চেয়ে কোনো অংশে কম নয়। আশা করি ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন। ডিএ তায়েব ও অপু বিশ্বাস ছাড়াও সিনেমায় আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit