শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন খান বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ২৮ আগস্ট বাদী বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

মামলা প্রত্যাহারের আবেদনে বলা হয়, বাদী মামলাটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন  ২০১২ এর ৩৮(১),  ৩৮(২), ৪১ এবং ৪৬ ধারায় দায়ের করেন। আসামি হাওয়া সিনেমায় ব্যবহৃত বন্যপ্রাণী সম্পর্কে অবগত ছিলেন না। বন্যপ্রাণী ব্যবহার করলে যে অপরাধ হয় এ বিষয়ে তিনি জানতেন না। তিনি সিনেমায় বন্যপ্রাণী ব্যবহার সম্পর্কে দুঃখ প্রকাশ করে বিষয়টি নিষ্পত্তির জন্য আবেদন করেন। পরে বাদী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলাটি প্রত্যাহার কর‍তে সম্মতি জানায়।

এর আগে ১৭ আগস্ট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের নামে মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/বিকাল ৩.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit