বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

ইউক্রেনীয় বাহিনী সামনে অগ্রসর হচ্ছে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের সামরিক বাহিনী যুদ্ধের ফ্রন্ট লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে এ দাবি করেন তিনি। জেলেনস্কির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সামনের দিকের ব্যাপারে আমি বিস্তারিত ছাড়াই বলছি। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ভূখণ্ড মুক্ত করছি।

তিনি আরো বলেন, রাশিয়ার বিতর্কিত গণভোট সত্ত্বেও খারসন, জাপোরিঝিয়া, দোনবাস, খারকিভ এবং ক্রিমিয়াসহ ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলে বসবাসকারী লোকদের সুরক্ষার জন্য কাজ করা হচ্ছে। এদিকে বিতর্কিত ভোটকে অবৈধ ও জবরদস্তিমূলক আখ্যা দিয়েছে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা। দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খারসনে তাড়াহুড়ো করে গণভোটের আয়োজন করে রাশিয়া। চারটি এলাকা সম্মিলিতভাবে ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড। এসব এলাকার প্রায় ৪০ লাখ মানুষ বিতর্কিত গণভোটে অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন।

ভোটে নির্বাচনী কর্মকর্তারা সেনাসদস্যদের পাহারায় মানুষের বাড়িতে বাড়িতে ব্যালট বাক্স নিয়ে গেছে। শুধু গতকাল মঙ্গলবার ভোটকেন্দ্র খোলা হয়। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় গণভোটের এই প্রক্রিয়া কোনো স্বতন্ত্র গোষ্ঠী পর্যবেক্ষণ করেনি। রুশপন্থী কর্মকর্তারা জানিয়েছেন, গণভোট সম্পন্ন হওয়া চারটি অঞ্চলের সবগুলোতেই সবকটি ব্যালট গণনা সম্পন্ন হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযানে থাকা রুশ বাহিনী এসব অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালিয়ে দখল করে নেয়। তবে সম্প্রতি খারকিভসহ বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। পাল্টা হামলার মুখে ক্রমাগত পেছনে সরে যাচ্ছে রশ বাহিনী।
সূত্র: সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit