শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিগ বসের প্রথম প্রতিযোগীর সঙ্গে পরিচয় করালেন সালমান খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ Time View

বিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষিত ও আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১৬’ এসে গেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ‘বিগ বস সিজন ১৬’ এর সংবাদ সম্মেলনে শো’টির সঞ্চালক সালমান খান সিজনের প্রথম প্রতিযোগী আবদু রোজিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আবদু রোজিক সালমানের আসন্ন বলিউড ফিল্ম ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে আবদু বলেন, ‘আমি খুবই খুশি।

আমি ঘরের ভেতরে যেতে উত্তেজিত। আমি সবাইকে ভালোবাসি। সবাই আমাকে সমর্থন করুন। ’আবদু রোজিক তাজিকিস্তানে উদ্যানপালকদের একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তাঁর গানের ভিডিওগুলোর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। ঐতিহ্যবাহী গান গাওয়ার পাশাপাশি তিনি হিন্দি গানও গেয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। আবদু এর আগে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর সঙ্গে শেয়ার করেছিলেন যে, তিনি সালমান খানের সাথে দেখা করার সময় নার্ভাস ছিলেন কারণ তিনি তাঁর চলচ্চিত্রগুলো দেখেই বড় হয়েছেন। ১৮ বছর বয়সী গায়ক উল্লেখ করেছিলেন যে সুপারস্টার সালমানের সঙ্গে প্রথম দেখার পর তাঁর কাছ থেকে যে উষ্ণতা তিনি পেয়েছেন তাতে তিনি অবাক হয়েছেন।  

আবদু বলিউডের চলচ্চিত্রের প্রতি অনুরাগী হলেও, তিনি বলেছিলেন যে তিনি সালমানের চলচ্চিত্র দিয়ে অভিষেক করার স্বপ্ন দেখেননি। তিনি সালমানের সঙ্গে কিভাবে কথা বলতে শুরু করেছিলেন সেটি স্মরণ করে বলেন, ‘আমি তাঁর সাথে আইফা’তে দেখা করেছি এবং তাঁর সাথে ভাল সম্পর্ক তৈরি করেছি। এভাবেই আমরা কথা বলতে শুরু করি, এবং তিনি আমাকে চলচ্চিত্রটির প্রস্তাব দেন। আমি সিনেমাটিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছি। আবদু আরো বলেন, ‘সালমান খান একজন ‘মহান’ মানুষ যার হৃদয় অনেক ভালো। তিনি খুব মিষ্টি মানুষ। ’

আবদু রোজিক ছাড়াও বিগ বস সিজন ১৬’তে এবার টিনা দত্ত, শ্রীজিতা দে, গৌতম ভিগ, শালিন ভানোট, সুম্বুল তৌকির, নিমৃত কৌর আহলুওয়ালিয়া, মান্য সিং, সৌন্দর্য শর্মা এবং গোরি নাগোরিকে প্রতিযোগী হিসাবে দেখা যাবে।

সুত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit