মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

৩০ নভেম্বরের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : আগামী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বুধবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য বলা হলো। এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এর আগে, বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit