শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০ জন 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে ছাত্রদলের  কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন ‌‌। 

আজ ২৭ সেপ্টেম্বর(২০২২)  বিকেলে সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের গেট  এবং এফ রহমান হলের মাঝখানে পুলিশ ফাঁড়ির সামনে এ এফ রহমান শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ার মুনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর রড়,হকিস্টিক , লাঠিসোটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রাজু আহমেদ, নাছির উদ্দিন শাওন, জুবায়ের সহ ছাত্রদলের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা‌ “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিয়ে হামলা শুরু করে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

হামলার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল জানান, আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছি। আমাদের কর্মীরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমি নিজেও হামলার শিকার হয়েছি। ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার বিষয়টি নাকচ করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করেছে। তাদের সাথে সাধারণ জনগণ প্রতিরোধে অংশগ্রহণ করেছেন। ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার সঙ্গে  যদি ছাত্রলীগের কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন রাজনৈতিক সংগঠন করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আজকে ছাত্রদলের পক্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র শ্রাবণ আমাদের সাথে যোগাযোগ করেছিল। তাদের কে আজকে বিকাল চারটার দিকে আসতে বলেছিলাম। তাদের জন্য আমরা অপেক্ষা করছি।

হামলার ঘটনায় জড়িতদের শাস্তির বিধান প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন  ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারি। কিন্তু বিচার নিশ্চিত করতে গেলে এখানে বাইরের কিছু সংস্থার সহযোগিতায় দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সবসময় ক্যাম্পাসে গণতান্ত্রিক এবং মানবিক মূল্যবোধ বজায় রাখতে পারে, সেই চেষ্টা আমরা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit