রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী

জয়ের জন্মদিনে শাকিব অপুর আবেগী স্ট্যাটাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন আজ। সাত বছরে পা রাখল জয়।  বাবা-মায়ের মতো পর্দায় জনপ্রিয় না হলেও অন্তর্জালে তুমুল জনপ্রিয় এই স্টার কিড। ২০১৬ সালের আজকের দিনে কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে জয়। এই আদুরে স্টার কিড কিছুটা দুর্ভাগাও বলা চলে। কারণ জন্মের পর থেকে বাবা-মাকে একসঙ্গে পাননি। মায়ের কাছেই বড় হচ্ছেন। বাবাকে পান উৎসব-পার্বনে। তখন মা থাকেন না। কারণ শাকিব-অপুর ছাড়াছাড়ি হয়ে গেছে। 

জয়ের এবারের জন্মদিনে শাকিব খান আবেগী স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

মা অপু বিশ্বাসও জন্মদিনে ছেলেকে নিয়ে আদুরে স্ট্যাটাস দিয়েছেন।  লিখেছেন, ‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে আমার কোল আলো করে। অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা। আরো বড় হও মানুষের মত মানুষ হও দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো। অনেক আশীর্বাদ তোমার জন্য।’

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এ ঘটনায় শাকিব অপুর মধ্যে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক টিকে নি। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit