বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর হাবিপ্রবিতে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : মাদক সেবন নিরুৎসাহিত করার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উক্ত র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালক, হল সুপারসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন।

তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রয়োজন সোনার মানুষ। এক্ষেত্রে শিক্ষার্থীদেরই সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামীতে তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই এগিয়ে নেওয়ার পথে বড় বাধা মাদক। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মকে মাদকের করাল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এক্ষেত্রে তিনি কাউকেই ছাড় দিচ্ছেন না। তিনি বলেন, আজকের এটি শুধু একটি র‌্যালি নয়, এটি সচেতনতা তৈরির মাধ্যম। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের বিষয়ে আপনারা নিয়মিত শিক্ষার্থীদের কাউন্সিলিং করবেন। পাশাপাশি আমাদেরকে মাদক বিরোধী অভিযান জোরদার করতে হবে। হাবিপ্রবিকে মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit