সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

চৌগাছায় ৬ মাস পর কবর থেকে ব্যবসায়ির লাশ উত্তোলন

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিপ্লব হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ দাফনের ৬ মাস পর কবর থেকে উত্তোলন করেছেন পুলিশ। সোমবার ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুনজন বিশ্বাসের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।

বিপ্লব হোসেন গত ১ মার্চ ২০২২ চৌগাছা কোটচাদপুর সড়কের মুক্তদাহ মোড়ে সড়ক দূর্ঘটনায় মারা যায় বলে খবর প্রচার হয়। এ ঘটনায় বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দাবি করে একই এলাকার ৫ জনকে অভিযুক্ত করে ১৬ মে ২০২২ একটি মামলা করেন তার স্ত্রী নাছরিন সুলতানা। মামলাটি আমলে নিয়ে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ এর নির্দেশে সোমবার তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

নিহতের স্ত্রী নাছরিন সুলতানা তার লিখিত অভিযোগে দাবী করেছেন, আমার স্বামী একজন সার ব্যবসায়ী। প্রতিবেশি আরশাদ আলীর সাথে ২৮ ফেব্রুয়ারি একটি কুকুরের বাচ্চা নিয়ে বিরোধ হয়। এর দুই দিন পরে আরশাদ আলী, তার দুই ছেলে ও সহযোগীরা ১ মার্চ সন্ধ্যায় চৌগাছা-কোটচাদপুর সড়কের মুক্তদাহ মোড়নামক স্থানে তাকে পিটিয়ে হত্যা করে পাকা রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে তারা এ হত্যা কান্ডটি সড়ক দুর্ঘটনা বলে এলাকায় প্রচার করেন। পরে আমরা জানতে পারি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের মৃত শমসের আলী মালিথার ছেলে আরশাদ আলী মালিথা, আরশাদ আলীর ছেলে আরিফ হোসেন মালিথা (৩৫) ও আলামিন হোসেন (৩০), একই গ্রামের রমজান আলী মালিথার ছেলে আরিফুল ইসলাম (৩২) ও নিয়ামতপুর গ্রামের বুদোর ছেলে বিপুল হোসেন (২৮)। মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান।লাশ উত্তলনের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit