সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

হিমাচলের খাদে পড়ল পর্যটকবাহী গাড়ি, নিহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পর্যটকদের নিয়ে খাদে পড়ে খানখান হয়ে গেল গাড়ি। হিমাচল প্রদেশের কুলু জেলায় রোববার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত পর্যটকের। আহত হয়েছেন অন্তত ১০ জন।

জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টা নাগাদ কুলু জেলার বানজার এলাকায় ৩০৫ নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল পর্যটকবাহী ওই গাড়িটি। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। গভীর খাদে পাথরের ওপর আছড়ে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় গাড়িটি।

স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঁচ জনকে কুলু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে বানজার হাসপাতালেই। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 

পুলিশ জানায়, মৃতরা রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লির বাসিন্দা। কুলুতে তারা সকলেই ঘুরতে এসেছিলেন।

কুলুর জেলা প্রশাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে চালক-সহ মোট ১৭ জন ছিলেন। কিন্তু কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাহাড়ি রাস্তায় খাদের ধার দিয়ে গাড়ি চালানোর সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়। এ ব্যাপারে প্রশাসনের তরফেও গাড়ির মালিক এবং চালকদের সচেতন করা হয়ে থাকে। তবু দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্র- এনডিটিভি।

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/দুপুর ২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit