বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

স্পেনের বিপক্ষে ড্র করলেই সেমিতে পর্তুগাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের ম্যাচে শনিবার দিবাগত রাতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ম্যাচে রক্ত ঝরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাক থেকে। চেক প্রজাতন্ত্রের গোলরক্ষকের পাঞ্চে নাক ফেটে যায় সিআরসেভেনের। ম্যাচে অবশ্য বড় জয় তুলে নিয়েছে রোনালদো বাহিনী।

গোল না পেলেও রোনালদো করেছেন অ্যাসিস্ট। ম্যাচের ৩৩তম মিনিটে দিয়েগো দালোতের গোলে এগিয়ে যায় পর্তুগাল। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দালোত, পর্তুগাল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৮২তম মিনিটে ফের পর্তুগালের গোল। কর্নার থেকে রোনালদোর উড়িয়ে মারা বল পেনাল্টি বক্সের মধ্যে এক ড্রপ খেয়ে দিয়েগো জতার কাছে চলে আসে। গোল করতে মিস করেননি জতা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় বড় জয় নিয়ে  মাঠ ছাড়ে পর্তুগাল।

এই জয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পর্তুগাল। মঙ্গলবার রাতে ঘরের মাঠে শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে রোনালদোরা। এই ম্যাচে কোনোরকমে ড্র করতে পারলেই শেষ চারে জায়গা করে নেবে পর্তুগিজরা। অন্যদিকে শেষ চারে যেতে হলে জিততেই হবে স্পেনকে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit