মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

কমলগঞ্জে প্রসাধনী বিক্রেতাদের ৩ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা 

আমিনুর রশীদ চৌধুরী রুমন,মৌলভীবাজার জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ Time View
আমিনুর রশীদ চৌধুরী রুমন,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : নিয়ম বহির্ভূত প্রসাধনী বিক্রয় বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) ২০২২ ইং। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রোড, শ্রীমঙ্গল রোড, শমসেরনগর বাজারসহ বিভিন্ন জায়গায় প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিদেশী প্রসাধনীতে নিজেরা মূল্য লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, প্যাকেটজাত প্রসাধনী গাঁয়ে tk লেখে সিরিয়াল নম্বর বলে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ রোডে অবস্থিত সিকদার ডিপাটমেন্টাল ষ্টোরকে ১০ হাজার টাকা, শমসেরনগর বাজারে অবস্থিত জিহাদ ফ্যাশনকে ৮ হাজার টাকা, মা কসমেট্রিক্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit