বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ডোমারে বিশ্ব নদী দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর হতে র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে অংশ নেন দেওনাই নদীর সুরক্ষা কমিটির আহবায়ক আব্দুল ওয়াদুদ সভাপতিত্বে বক্তব্য রাখেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা সহকারি কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৗস হ্যাপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, কৃষি অফিসার আনিছুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোজাম্মেল হক ও মৎস্য অফিসার আংগুরী বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্কাউট শিক্ষক হারুন অর রশিদের নেতৃত্বে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলসহ জানো প্রকল্প, ব্র্যাক, প্রশিকার এনজিও কর্মীগণ অংশগ্রহন করেন। এসময় বক্তাগন পরিবেশের ভারসম্য রক্ষায় নীলফামারী জেলার অরক্ষিত ও অবহেলিত নদীগুলো রক্ষার আহবান জানান।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/বিকাল ৫.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit