শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

৬ ফুট ৩ ইঞ্চির এই মানুষটাকে চেনেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ৬ ফুট ৩ ইঞ্চির এই মানুষটাকে ৯০ এর দশকে নিজের বাসার ১৪ ইঞ্চির ছোট্ট একটা সাদাকালো বা রঙিন টিভিতে যারাই দেখতে পেত, তাদের জীবন যেন আনন্দে পরিপূর্ণ হয়ে যেত। তার উপস্থিতিই ছিল অন্যরকম। আমাদের অনেকের জীবনের প্রথম সুপারহিরো যে তিনিই। 

নাম তার হারকিউলিস। পর্দার এই নামে সমধিক পরিচিত হলেও আসল নাম কেভিন ডেভিড সোর্বো। তিনি একজন নরওয়েজিয়ান বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা। তিনি মিনেসোটা শহরের একটি নরওয়েজিয়ান লুথারান পরিবারে ১৯৫৮ সালের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন।

হারকিউলিস সিরিজটি শুরু হওয়ার সময় এর ট্রেইলারে নিজের হাতে থাকা একটা ‘গদা’ দিয়ে তিনি বিরাট এক দৈত্যের মুখে একটা জোরে বাড়ি দিতেন। সেই দৃশ্যে যে শচীন টেন্ডুলকারের কাভার ড্রাইভ বা ধোনির হেলিকপ্টার শট দেখার মতো আনন্দ দেয়, সেটা আশা করি কেউই অস্বীকার করবেন না।

কেভিন সোর্বো হারকিউলিস সিরিজটি করার আগে তিন বছর ধরে গোটা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন। দেড়শোরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। কিন্তু এতো এতো কাজের পরও কেউ তাকে সেভাবে তখনও চেনেননি। এরপরেই কাজ করলেন হারকিউলিস: কিংবদন্তি যাত্রা (Hercules: The Legendary Journey)। বাকিটা তো ইতিহাস। মানুষ এখনও তাকে হারকিউলিস নামেই ডাকেন।

এই টিভি সিরিজটি করার সময় বেশ কয়েকবার তার স্ট্রোক হয়েছিল, এরপরেও তিনি কাজ থামাননি। একটু বিশ্রাম নিয়েই আবার শুটিংয়ে চলে যেতেন। আবার অসুস্থ হতেন, আবার বিশ্রাম নিয়ে আবার শুটিং। উদ্দেশ্য সম্ভবত একটাই- আমাদের, মানে দর্শকদের বিনোদন দেয়া। 

দেশের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত একবার ইত্যাদির একটি বিশেষ প্রতিবেদন করেছিলেন কেভিন সোর্বো আর তার হারকিউলিস সিরিজের ওপরে। 

Mound, Minnesota নামের শহরে তার নামে একটি পার্ক আছে। সোর্বো পার্ক। খুবই অবাক করা ব্যাপার হচ্ছে, হারকিউলিসের পর তিনি আরও শত শত কাজ করলেও (এখনও করে যাচ্ছেন), সেভাবে আর পরিচিতি পাননি। 

তবে নব্বইয়ের দশকের মানুষেরা নিজেদের ঐ সময়টার পরিচয় দেয়ার জন্য তাকে যে সবসময় মনে রেখে চলেছে, সেটা কোনদিন জানতে পারলে হয়তো তিনি অনেক বেশি আনন্দিত হবেন।

টিভি সিরিজে কাজ করা নিয়ে একটা চমৎকার মন্তব্য করেছিলেন সোর্বো। তা হলো- “টিভি খুবই মজার একটা মাধ্যম। আপনি টিভিতে কাজ করা শুরু করলে নিজে আর টিভি দেখার সময় করে উঠতে পারবেন না, যেমন হারকিউলিসের জন্য আমি নিজেই অনেকদিন টিভি দেখার সময়ই করে উঠতে পারিনি!”

গত ২৪ সেপ্টেম্বর ৬৪-তে পা দেয়া এই অভিনেতা ব্যক্তিগত জীবনে একটি বিয়ে করেছেন এবং তিনি হচ্ছেন অভিনেত্রী স্যাম জেনকিনসন। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। 

কেভিন সোর্বো দেড় শতাধিক বিজ্ঞাপণ ছাড়াও এ পর্যন্ত অর্ধশতাধিক সিনেমা এবং ৪৩টি টিভি সিরিজে অভিনয় করেছেন। তবে হারকিউলিসের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি অন্য কিছু দিয়েই।

একজন লুথারান হিসেবে বড় হলেও কেভিন সোর্বো একজন পুরোদস্তুর খ্রিস্টান। আর রাজনৈতিক দর্শনে তিনি আমেরিকার একজন রিপাবলিকান সমর্থক।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/দুপুর ২.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit