রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী

থিম সংয়ে ফেরদৌস ওয়াহিদ ও ন্যান্সি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ লাং ফাউন্ডেশনের (বিএলএফ) জন্য একটি থিম সং নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও ন্যান্সি। আগামী ২৫ শে সেপ্টেম্বর এটি প্রকাশ হবে। এ গানটির মধ্য দিয়ে প্রায় দশ বছর পর তারা আবারো একই গানে কন্ঠ দিয়েছেন।

গানটির সুর ও সংগীত করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই।

এটি লিখেছেন ডা. কাজী বেন্নূর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর। গানটির কথাগুলো এমন- ‘নির্মল নিশ্বাসে, অনাবিল আশ্বাসে, প্রাণময় সুস্থ জীবন/ এই ব্রত বুকে নিয়ে, অবিরত পথ চলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। ’

গানটি সম্পর্কে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গানের কাজ কেমন হয়েছে তা হয়তো শ্রোতারা বলবেন। তবে লাং ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অতুলনীয়। তাদের উদ্যোগে নিজেকে শামিল করতে পেরে ভালো লাগছে। মাঝে অনেকদিন অসূস্থ ছিলাম। তাই গান থেকে কিছুটা দূরে থাকতে হয়েছে। এখন আগের তুলনায় ভালো আছি। নতুন কিছু কাজেরও পরিকল্পনা করছি। এ গানের মধ্য দিয়ে শ্রোতারাও আমার ও ন্যান্সির নতুন গান পাবে।

গানের মধ্যে মানব সেবার দারুণ কিছু কথা তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন এই গুণী সঙ্গীতশিল্পী।

কিউএনবি/বিপুল/২৪.০৯.২০২২/ দুপুর ১.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit