শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম

করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ কোটির কাছাকাছি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্কনিউজঃ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেন বেড়েই চলেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৬১ কোটি ৯৬ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ৭৪৮ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৩৮ হাজার ৮৯০ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৯ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৪৩০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে দু’হাজার ৯৩ জনের। নতুন শনাক্ত চার লাখ ৭০ হাজার ১৪৩ জন। আর এক দিনে সুস্থ হয়েছেন চার লাখ ৬৬ হাজার ৮৪১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪৫১ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮১ হাজার ৫৬৬ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৭২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৪৪৯ জনের।

তালিকার তৃতীয়তে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৬৫৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৮৭ জনের।

কিউএনবি/বিপুল/২৪.০৯.২০২২/ দুপুর ১.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit