শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে শরৎ উৎসব উদযাপিত 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আজ ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে ‘শরৎ উৎসব’ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ, এম.পি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী এই উৎসবের আয়োজন করে।সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বক্তব্য রাখেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ এই উৎসব আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শরৎ উৎসবসহ বাঙালি সংস্কৃতির সকল উৎসব এদেশের মানুষ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে উদযাপন করে। এ ধরণের উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন আরও জোরালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই শরৎ উৎসব।

কবিতা, নাচ, গান, নৃত্য ও আনন্দের মাধ্যমে শরৎ উৎসবকে উদযাপন করা হয়ে থাকে। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি এদেশের সংস্কৃতি চর্চা ও বিকাশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার মধ্যে দিয়ে মানুষের মনের উদারতা ও গভীরতা আরও প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit