সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সারারাত বাবার লাশের পাশে থেকে সকালে পরীক্ষার হলে মিরাজ 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাবার শেষ কথা ছিলো, ‘ভালো করে পরীক্ষা দিবে। ভয় পাবে না।’ কয়েকঘন্টা পরেই মারা যান মিরাজের বাবা। সারারাত বাবার লাশের পাশে থেকে সকালে কফিন ছুঁয়ে দোয়া নিয়ে পরীক্ষা দিয়েছে মিরাজ। পরীক্ষা শেষে মিরাজ জানিয়েছে, ‘ভালো হয়েছে’।মাহিদুল হোসাইন খান মিরাজ ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এস.এস.সি পরীক্ষা দিচ্ছে। বুধবার সন্ধ্যায় মিরাজ খানের বাবা জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের বাসিন্দা মোতাহের হোসেন খান (৫৩) মারা যান।

বৃহস্পতিবার সকালে মিরাজ পরীক্ষায় অংশ নেয়। এক নিকটাত্মীয় তাকে আখাউড়া থেকে ব্র্রাহ্মণবাড়িয়ার পরীক্ষার হলে নিয়ে যায়।  আখাউড়া পৌর এলাকার রাধানগরে অবস্থিত গ্রীন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা মোতাহের হোসেন খান বুধবার দুপুরে অসুস্থবোধ করেন। সন্ধ্যায় দেবগ্রামের নিজ বাড়িতেই তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোতাহের হোসেনের আকস্মিক মৃত্যুতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকেলে দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মোতাহের হোসেনের বন্ধু উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল বলেন, ‘অত্যন্ত মিশুক প্রকৃতির ছিলো মোতাহের। তার প্রতিষ্ঠিত স্কুলটি আখাউড়ার অন্যতম। এসএসসি পরীক্ষা চলা অবস্থায় মারা যাওয়ায় তার ছেলে মানসিকভাবে বিপর্যস্ত।’ রুবেল নামে মিরাজের এক সহপাঠি সাংবাদিকদেরকে জানান, পরীক্ষার হলে বসেও মিরাজ কান্না করছিলো। কক্ষ পরিদর্শক ও সহপাঠিরা তাকে শান্তনা দেয়। পরীক্ষা চলাকালীন মিরাজের বাবার আকস্মিক মৃত্যুর বিষয়টি সবাইকে আপ্লুত করে তুলে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit