শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ঢাবিতে শ্রুতিলেখন প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ফিজিক্যাল চ্যালেঞ্জড ডেভেলোপমেন্ট ফাউন্ডেশন-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার (ডিইউপিডিএফ) উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক ও শ্রুতিলেখন প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

ডিইউপিডিএফ-এর সভাপতি তানভির আহম্মেদ তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, টিকে গ্রুপ-এর ডিরেক্টর অব মার্কেটিং মোফাজ্জল হক এবং সংগঠনটির মডারেটর তাওহিদা জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাশরিফা তারাননুম।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ফিজিক্যাল চ্যালেঞ্জড ডেভেলোপমেন্ট ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারায় সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে শ্রুতিলেখকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে শ্রুতিলেখকরা আরও দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit