শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

আশুলিয়ায় “আজকের দর্পণের” প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় দৈনিক “আজকের দর্পণ” পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুলিয়া প্রেসক্লাব হলরুমে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পত্রিকাটির সাভার উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খাইরুলের উদ্যোগে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। 

আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আশুলিয়া থানা আওয়ামী লীগের  সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়াউল ইসলাম, ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল ও জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির  সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার-আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit