রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

নরসিংদীতে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ শিক্ষকের আত্মহত্যা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে কলেজশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার হাজিপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে নিহত শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন। নিহত আব্দুল্লাহ আলী জেলার হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তার চার বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

জানা গেছে, কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। পরে ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষকের বাসায় চলে আসে ওই ছাত্রী। এ সময় ছাত্রী ও কয়েকজন মেয়ে মিলে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষকের স্ত্রী। এ সময় তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেন তিনি।এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit