সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, অভিযোগ মমতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলিপুর জেলে বুধবার সংগ্রহশালার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধন শেষে মমতা বলেন, ‘‌রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। ভূগোল বদলে দেওয়া হচ্ছে। যাতে আগামী প্রজন্ম কিছুই জানতে না পারে। কেন নতুন করে আমাদের ভাবতে হচ্ছে? কারণ, রাজনৈতিক উদ্দেশে ইতিহাসে সব বদল করা হচ্ছে। আমরা তাই ইতিহাস সংরক্ষণ করার চেষ্টা করছি।’‌

এদিন নাম না করে বিজেপি তথা কেন্দ্রের এনডিএ সরকারের সমালোচনা করতেই এমন মন্তব্য করেছেন মমতা।

ইতিহাস বাঁচানোর পদক্ষেপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‌বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সমস্ত নথি সংরক্ষণ করা হচ্ছে। ডিজিটাল মাধ্যমে সেই নথি এবং ফাইলগুলো সংরক্ষিত করা হচ্ছে। এছাড়া স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সামগ্রীও সংরক্ষণ করছে রাজ্য সরকার। কোন নেতা ভাল নেতা হয়? নেতা এমন হওয়া উচিত, যিনি ধর্ম–বর্ণ–জাতপাতের ঊর্ধ্বে উঠে দেশকে নেতৃত্ব দেবেন।’‌ 

বুধবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় আলিপুর সেন্ট্রাল জেলের সংগ্রহশালা। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এই সংগ্রহশালায় তুলে ধরা হবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit