বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

রাশিয়া ও ইউক্রেনের ৩০০ বন্দি বিনিময়, মধ্যস্থতা করল যে দুই দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বৈরিতার মাঝেই প্রায় ৩০০ বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। আর এই বন্দি বিনিময়ে মধ্যস্থতা করেছে তুরস্ক ও সৌদি আরব। 

দীর্ঘ সাত মাস আগে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর এই প্রথম এ ধরনের বন্দি বিনিময়ের ঘটনা ঘটল।

মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মরক্কোর নাগরিকও রয়েছে। এমনকি ইউক্রেনে ভাড়াটে সৈন্য হিসেবে আটকের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজনও মুক্তি পেয়েছে।

রাশিয়া প্রায় ২১৫ ইউক্রেনবাসীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে পাঁচজন কমান্ডারও রয়েছেন। তারা চলতি বছরের প্রথম দিকে মারিউপোল রক্ষায় ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

আর এর বিনিময়ে ইউক্রেন ৫৫ জন রুশ ও মস্কোপন্থী ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে। এমনকি রুশপন্থী একটি দলের নেতা ভিক্টোর মেদভেদচুককেও ইউক্রেন মুক্তি দিয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাকে তার দেশের জন্য সুস্পষ্ট বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি এ কাজে সহায়তার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানান।

এর আগে সৌদি আরব ঘোষণা করে যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যস্ততায় ১০ বিদেশি মুক্তি পেয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে পাঁচজন ব্রিটিশ, দু’জন আমেরিকান, একজন ক্রোয়েশিয়ান, একজন মরক্কান, একজন সুইডিশ নাগরিক রয়েছেন বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit