বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আবারো বিয়ে করবেন সামান্থা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে, আবারো বিয়ের পরিকল্পনা করছেন সামান্থা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সাধগুরু জগদীশ বাসুদেবকে নিজের গুরু মনে করেন সামান্থা। তার পরামর্শ মেনেই সব কাজ করেন। এই আধ্যাত্মিক গুরু সামান্থাকে আবারো বিয়ের পরামর্শ দিয়েছেন। সামান্থাও নাকি তাতে সম্মতি জানিয়েছেন। যদিও অভিনেত্রী এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় নাগার বিপরীতে ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে।  একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম হয়। সাত বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন সামান্থা-নাগা চৈতন্য। আর ২০২১ সালের ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন তারা।  

এদিকে সম্প্রতি শোনা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন সামান্থা। চিকিৎসকের পরামর্শে জনসম্মুখে আসা থেকে বিরত রয়েছেন তিনি। এমনকি অসুস্থতার কারণে তার পরবর্তী একটি সিনেমার শুটিংও স্থগিত রেখেছেন এই অভিনেত্রী। সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। ঐতিহাসিক ঘারানার এই সিনেমায় শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘যশোধা’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করবেন সামান্থা। পাশাপাশি শিগগিরই ‘কুশি’সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী।  

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit