শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

এ কী হাল শুভশ্রীর, খুলেছেন ভাতের হোটেল!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : সাদা চুল, চামড়া কুঁচকে গেছে, চোখে চশমা, বয়সের ভারে যেন নুড়ে পড়ছেন। এই বয়সে এসেও ভাত বাড়ছে, খুলেছে হোটেল। দেখতে বৃদ্ধা মনে হলেও তিনি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পোস্টারে এভাবেই ধরা দিয়েছেন শুভশ্রী। সাম্প্রতিক মুক্তি পেয়েছে এ পোস্টার। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে অভিনেত্রীর। শুভশ্রীর এ কাজ নিয়ে উৎসাহ তো ছিলই। তবে তা আরও বেড়ে যায় পোস্টার দেখে। রাজপত্নীকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা।

৫ পূর্ণ করে ৬-এ পা দিয়েছে হইচই। সেই উপলক্ষ্যে তারা ২৫টি নতুন সিরিজ সিনেমার ঘোষণা করেছে। সেগুলোরই একটি এটি। এতে শুভশ্রীর লুক শেয়ার করে স্বামী রাজ চক্রবর্তী ভাসালেন প্রশংসায়। তিনি লিখেছেন— নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সি একজন নারীর চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই হ্যাটস অব গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম।লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজে শুভশ্রীর স্বামীর ভূমিকায় আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা যাবে সোহম চক্রবর্তীকেও।

পরিচালক জানিয়েছেন, পর্দায় ইন্দুবালার বয়স ১৬ থেকে ৭৫ বছর। তবে ইন্দুবালার ২৫-৭৫ দেখানো হবে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। আর সংসার ও সন্তান পালনের জন্য খুলবেন ভাতের হোটেল। এই মহিলার জীবন-সংগ্রামই ফুটে উঠবে ওয়েব সিরিজে।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit