রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

হাসনাতের অনশন ভাঙ্গালেন উপাচার্য, দাবি পূরণের আশ্বাস

জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View
জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ সহ ৮ দফা দাবিতে আমরণ অনশন করা ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙ্গালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘন্টা পর পানি খাইয়ে অনশন ভাঙ্গালেন উপাচার্য। এসময় তিনি দাবি পূরণের আশ্বাস দেন।

উপাচার্য বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না। সকল কাজ হল এবং বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকাবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, আমাদের কোনো শিক্ষার্থী যেন রেজিস্ট্রার বিল্ডিংয়ে এসে মুল্যবান সময় নষ্ট না করে। সেসময়টিতে তারা যেন পড়াশোনা করে, সেমিনার রুমে আড্ডা দেয় এবং লাইব্রেরিতে যায়। কোনোক্রমেই কোনো কাজেই তারা রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসবে না। সকল কাজ হল এবং লাইব্রেরিতে সম্পাদন হবে। সেখানে কেউ হয়রানি হলে প্রভোস্ট এবং চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীসহ সহকারী প্রক্টর ও বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনশন ভাঙ্গানোর পর হাসনাত আব্দুল্লাহকে এম্বুল্যান্স করে তার সহপাঠীরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit