রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

 ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নরসিংদী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,স্টাফ রিপোটার
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,স্টাফ রিপোটার : নরসিংদী পুলিশ সুপার, কাজী আশরাফুল আজীম, পিপিএম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ সেপ্টম্বর) ঢাকা রেঞ্জের মাসিক সভায় হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি, ঢাকা রেঞ্জ এর নিকট হতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন। পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে।
ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার ও নরসিংদী জেলা পুলিশকে মনোনীত করা হয়। এছাড়া জুলাই ২০২২ মাসে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা শাখায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ জামিরুল ইসলাম, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এবং রায়পুরা থানায় কর্মরত এসআই(নিঃ)/দীপংকর দাস, মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে ঢাকা রেঞ্জের ১ম স্থান অর্জন করেন। তাছাড়া, আগস্ট ২০২২ মাসে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা শাখায় কর্মরত এসআই(নিঃ)/ সাদেকুর রহমান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এবং শিবপুর মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ মুক্তার হোসেন, মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে ঢাকা রেঞ্জের ১ম স্থান অর্জন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit