মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙামাটি জেলা পরিষদের ৭ কোটি টাকার কৃষিযন্ত্রে পাহাড়ের কৃষিতে নতুন স্বপ্ন মাটিরাঙ্গায় পাড়াকেন্দ্রের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ। জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা “আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে”লালমনিরহাটে শিবরাম স্কুলে পঞ্চম শ্রেণির তালহা পেল একদিনের প্রধান শিক্ষকের দায়িত্ব চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি মাটিরাঙ্গায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ।

সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত করা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের যুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথোপযুক্ত সমাধান খুঁজে বের করা এবং তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার জন্য নেতৃত্বের দলে নারীদের থাকা গুরুত্বপূর্ণ। সংকটের সময় নারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই, সংকটের কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য সিদ্ধান্ত গ্রহণে নারীদের যুক্ত করা গুরুত্বপূর্ণ।

নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে ‘ট্র্যান্সফরমেটিভ সলুশন্স বাই উইমেন লিডারস টু টুডেইজ ইন্টারলিংকড চ্যালেঞ্জেস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা উল্লেখ করেছেন, সব ধরনের গতানুগতিকতা ভেঙে এবং অদম্য সাহস এবং নেতৃত্বের দক্ষতা দেখিয়ে নারীরা প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠেছে।

বাংলাদেশের বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, সরকার নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য নতুন উপায় তৈরি করাসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক পটভূমিতে বাংলাদেশ সরকারের শীর্ষ থেকে সর্বনিম্নস্তর পর্যন্ত সকল স্তরে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। আমরা আমাদের নারীদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে আসছি।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit