রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

ইডেন শিক্ষার্থীকে গরম চা ঢেলে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্কনিউজঃ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে। এবার রিডিং রুমের যাতায়াতের পথে টেবিলে বসাকে কেন্দ্র করে এক ছাত্রীর গায়ে গরম চা ঢেলে দিয়ে ও হাত মচকে দেয়ার অভিযোগ উঠেছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আয়েশা ইসলাম মীমের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের ৩১৩ নম্বর রুমে এই ঘটনাটি ঘটে। কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী মীমের স্বামী দেলোয়ার শাহজাদা হচ্ছেন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় যুবলীগের উপ-দপ্তর সম্পাদক।

ভুক্তভোগী ঐশী জানান, মীমের অনুসারী বহিরাগত মেয়েরা রিডিং রুমে যাতায়াতের রাস্তা আগলে টেবিল রেখে বসেছিলেন। মেয়েদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। এ সময় টেবিল সাইড করে রাখতে বললেও রাখেনি। দ্বিতীয়বার বলার পর তারা চিল্লাচিল্লি শুরু করে। ইলিগ্যাল মেয়ে এত কথা বলেন কেন! এটা বলার পর ভুক্তভোগী শিক্ষার্থী ঐশীকে দেখে নেয়ার হুমকি দেয় তারা। পরবর্তীতে সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম তখন হঠাৎ করে ছাত্রলীগ নেত্রী মীম রুমে এসে আমার গায়ের ওপর চা ঢেলে দিয়ে রুমের সবাইকে বের হয়ে যেতে বলে। এ সময় আমি ভয় পেয়ে কাউকে বের হতে দেইনি।

পরে ছাত্রলীগ নেত্রী মীম আমার হাত মচকে দেয়। পুরো ঘটনাটি শিক্ষকদের জানালে তারা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে ছাত্রলীগ নেত্রী মীমের সঙ্গে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

কিউএনবি/বিপুল/২০.০৯.২০২২/ রাত ১০.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit