শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শুক্রবার থেকে বাউবি’র এইচএসসি পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২২ আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২ শত ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬ শত ২৬ জন বা ৬০.৭৭ শতাংশ এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬ শত ১২ জন বা ৩৯.২৩ শতাংশ।

প্রতিবারের মতো এবারও, প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য জোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও স্থানীয়ভাবে বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। 

এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার বন্ধের দিনগুলোতে সকাল এবং বিকালে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রত্যেক পরীক্ষার্থীকে তার পরীক্ষার মূল আই.ডি কার্ডসহ যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit