মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুগ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ Time View

ডেস্ক নিউজ : আধিপত্য বিস্তার কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপে মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির পর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় ওই সময় কলেজের পার্শ্ববর্তী কাজেম আলী হাইস্কুলের সামনে অপেক্ষমাণ এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিএমপির সহকারী উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাস অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit