মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

আখেরি চাহার সোম্বা বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৯ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল (২১ সেপ্টেম্বর) আখেরি চাহার সোম্বা পালন করা হবে। এ উপলক্ষে বুধবার বাদ যোহর (দুপুর দেড়টা) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে বলেন, আখেরি চাহার সোম্বার অনুষ্ঠানের আলোচক হিসেবে অংশ নেবেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান সরকার।

আখেরি চাহার সোম্বা বলতে আরবি ‘সফর’ মাসের শেষ বুধবার দিনকে বোঝায়। হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সফর মাসের শেষ বুধবার সাময়িক সুস্থ হয়ে উঠেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে এ উৎসব-ইবাদত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে খুশির দিন হিসেবে এটি উদযাপন করে থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit