বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

যশোর বোর্ডের স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে যশোর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এসএসসির বাংলা ২য় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার বাংলা দ্বিতীয় পত্রের শুধু সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের দিন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বহুনির্বাচনি অংশের পরীক্ষা স্থগিত করা হয়। যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে প্রথম পত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হয়।

এ ছাড়া উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দীঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র পাওয়া যায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit