সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাবা আওয়ামী লীগ সমর্থন করায় ছেলে গ্রেপ্তার রাজনীতি করেন না, তবু কমিটিতে নাম! প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ আন্তর্জাতিকপ্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ হরমুজে মাইনে ধাক্কা দেওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্তি চীনের? আজকের স্বর্ণের দাম: ১৬ নভেম্বর ২০২৬

শিশুদের সার্বিক উন্নয়নে অনন্য উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : শিশুদের ভবিষ্যতের সম্পদ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমি আমাদের দেশের প্রতিটি শিশুর অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠার জন্য জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং জাতিসংঘের সংস্থাগুলোর সাথে কাজ করার জন্য আমার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই।

সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অবস্থানরত প্রধানমন্ত্রী ‘প্রত্যেক শিশুর জন্য শিশু সুরক্ষা: বাংলাদেশের শিশু সুরক্ষায় সর্বোত্তম অনুশীলন’ শীর্ষক জাতীয় সিম্পোজিয়ামে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় একথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফ নগরীর একটি হোটেলে জাতীয় সিম্পোজিয়ামের আয়োজন করে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কন্যা এবং অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডারস বিষয়ক বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ইউনিসেফ ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তায় এসব শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সরকারের স্বল্প মেয়াদে শিশুদের সার্বিক উন্নয়নে কিছু অনন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সনদ অনুসমর্থন ও স্বাক্ষরকারী প্রথম কয়েকটি দেশের অন্যতম। দেশকে ইউএনসিআরসি’র বিধানের সাথে সঙ্গতিপূর্ণ করার লক্ষ্যে আমরা শিশু আইন, ২০১৩ প্রণয়নসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছি। ’

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit