বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

আবু হেনা রনিকে দেখতে হাসপাতালে আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : আজ সোমবার বেলা সাড়ে এগারোটার সময়ে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে আসেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ। তিনি প্রথমে দগ্ধ দুইজনকে দেখতে যান, এবং তাদের স্বাস্থ্যের অবস্থার খোঁজ খবর নেন। পরে চিকিৎসকদের সাথে কথা বলেন।

আইজিপি বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের মনোবল, মানসিক শক্তি রয়েছে, আল্লাহর রহমতে এখন আগের চেয়ে ভালো আছেন। আইজিপি বার্ন ইউনিটের চিকিৎসকদের প্রশংসা করে বলেন, তারা তাদের শক্তি ব্যবহার করে তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তারা অনেক অভিজ্ঞ।

চিকিৎসক সামান্ত লাল সেন বলেন, তারা আগের একটু ভালো আছেন, স্ট্রাগল করছেন।  আমি বার বারই একটি কথা বলি, যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, বাড়ি না যাওয়ার আগ পর্যন্ত  স্পষ্ট করে কিছু বলা যাবে না। তবে এখনো শঙ্কামুক্ত নন।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit