রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বেলুন না বল? ফের পোশাক বিতর্কে উরফি জাভেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের উঠতি মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ মানেই চমক, উরফি মানেই বিতর্ক। মাঝেমধ্যেই বিচিত্র সব পোশাক পরে উরফি জাভেদ খবরের শিরোনামে উঠে আসেন। কখনো তিনি পড়েছেন ব্লেড দিয়ে তৈরি পোশাক, কখনো তাঁকে লজ্জা নিবারণ করতে দেখা গেছে সেফটিপিনে তৈরি পোশাকে। কখনো আবার কাঁচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক পরে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি।

 

তবে এবার নতুন অবতারে দেখা গেল এই অভিনেত্রীকে।kalerkanthoঅদ্ভুত সব পোশাকে উরফি থাকেন আলোচনায়

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করেছেন উরফি। সেই ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে কালো রঙের বিকিনিতে। কিন্তু আসল চমক অন্য কোথাও।  উরফির কোমরের নিচে জড়ানো রয়েছে এক বিশেষ ধরনের দড়ির মতো বস্তু। আসমানি রঙের সেই বস্তুটি আসলে ঠিক কি জিনিস, তা নিয়ে নিশ্চিত নন কেউই। কেউ বলছেন কাপড়ের মাঝে ছোট ছোট বল ঢুকিয়ে তৈরি হয়েছে সেই পোশাক, আবার কারো দাবি কাপড়ের দড়ির মধ্যে ঢোকানো রয়েছে ছোট ছোট বেলুন। তবে বোঝা যাক বা না যাক, বিষয়টি নিয়ে উরফি ভক্তদের আগ্রহ তুঙ্গে।

kalerkanthoবিতর্কিত পোশাকে উরফি জাভেদ

ইনস্টাগ্রামে বর্তমানে উরফির অনুরাগীর সংখ্যা ৩৫ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ইতিমধ্যেই প্রায় পাঁচ লক্ষ মানুষ রিলটি দেখেছেন। পছন্দ করেছেন ৬৭ হাজার মানুষ। ভক্তদের কেউ প্রশ্ন তুলেছেন, ‘আর কি কি শরীরে তুলবেন তিনি?’ কেউ আবার প্রশংসা করেছেন তাঁর সৃজনশীলতা নিয়ে। তবে শুধু প্রশংসাই নয়, ভেসে এসেছে কিছু কটাক্ষও। অনেকেই বিদ্রূপ করেছেন সেখানে। তবে উরফির এসব বিদ্রূপ গায়ে মাখার সময় কই?

দেখুন উরফির সেই নতুন পোশাকের ভিডিওটি :

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit