বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর… জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

করোনা মহামারী আমেরিকা থেকে বিদায় নিয়েছে, দাবি বাইডেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেসক্ : করোনা মহামারী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুরোপুরি বিদায় নিয়েছে বলে দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমেরিকায় করোনা মহামারী আর নেই।”রবিবার সংবাদমাধ্যম সিবিএসের একটি অনুষ্ঠানে এই কথা জানান বাইডেন। হাজারো দর্শকের সামনে মহামারী আবহ শেষ হওয়ার কথা ঘোষণা করেন তিনি।

বাইডেন বলেন, “করোনা নিয়ে আমাদের দেশে এখনও বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা বর্তমানে করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। কিন্তু মহামারী আর নেই। আপনারা যদি লক্ষ করেন, তাহলে দেখবেন এখন আর কেউ মাস্ক পরেন না। সবাই বেশ ভাল আছে বলেই মনে হচ্ছে। এবং তাই আমি মনে করি যে করোনা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসছে।”বাইডেন আরও দাবি করেন, তিনি ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ে বাইডেন দেশবাসীকে আশ্বস্ত করলেও তথ্য কিন্তু অন্য কথা বলছে। আমেরিকার করোনা রিপোর্ট অনুযায়ী, এখনও দেশটিতে প্রতিদিন বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে অনেকের। আমেরিকার করোনা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য বলছে, আমেরিকাতে করোনা আক্রান্ত হয়ে এখনও প্রতিদিন গড়ে প্রায় ৪০০ জন করে মারা যাচ্ছেন। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, এনবিসিনিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit