রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ফুলবাড়ীতে রাজারামপুর এস.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর সরফ উদ্দীন (এসইউ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক মোঃ আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন মর্মে অভিযোগ। পার্বতীপুর উপজেলার ডিগ্রী কলেজের অধ্যাপক ফয়জুর রহমান এর ভগ্নিপতিকে ইউসিবিএল ব্যাংকে চাকুরি নিয়ে দেওয়ার কথা বলে ৫লক্ষ টাকা নিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মর্মে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে উক্ত কলেজের অধ্যক্ষ মিথ্যা অভিযোগ তোলেন।

১৯৯৫ ইং সালে মোঃ আব্দুর রাজ্জাক রাজারামপুর সরফ উদ্দীন (এসইউ) উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর তিনি সেখানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। তিনি উক্ত বিদ্যালয়ের দায়িত্ব ভার পাওয়ার পর বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সমস্য সমাধান করে বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সময় একটি কুচক্রী মহল তার ভাবমূত্রী ক্ষুন্ন করার জন্য নানা রকম মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার চেষ্ঠা করছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অধ্যক্ষ ফয়জুর রহমান যে অভিযোগ করেছেন তার কোন সত্যতা নেই।

এ বিষয়ে রাজারামপুর সরফ উদ্দীন (এসইউ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে যারা এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন, তা সত্য নয়। আমাকে ও আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য কিছু লোক মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। এই ঘটনার সাথে আমি কোন ভাবে জড়িত নয়। অপর দিকে ফয়জুর রহমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit