রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নরসিংদীতে আ,লীগের সম্মেলনে ছিলনা সাংবাদিকদের আসন, বসে ছিলেন মাটিতে 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : গতকাল (১৭ সেপ্টেম্বর) শনিবার নরসিংদীর মোসলেউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতারাসহ উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সংসদীয় আসনের সকল সংসদ সদস্যরা। সম্মেলনে আগত নেতা-নেত্রী ও কর্মীসমর্থকদের নির্ধারিত আসন থাকলেও কোনো নির্ধারিত আসন ছিলনা সাংবাদিকদের জন্য ।

জেলার প্রবীণ সাংবাদিক ও দেশের প্রথম সারির গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরাও ছিল অবহেলিত। দীর্ঘ সময় সম্মেলন চলাকালে সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব দায়িত্ব পালনের সময় ক্লান্ত হয়ে একপর্যায়ে মাটিতে বসে সংবাদ সংগ্রহ করেন।

সম্মেলনে সাংবাদিকদের  আসন না থাকায় সুধীমহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছেন অনেকে। এ বিষয়ে কথা বলতে জেলা আওয়ামিলীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ।

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit