শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর সরফ উদ্দীন এসইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক মোঃ আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছেন মর্মে অভিযোগ করেন। পার্বতীপুর উপজেলার ডিগ্রী কলেজের অধ্যাপক ফয়জুর রহমান এর ভগ্নিপতিকে ইউসিবিএল ব্যাংকে চাকুরি নিয়ে দেওয়ার কথা বলে ৫লক্ষ টাকা নিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মর্মে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে উক্ত কলেজের অধ্যক্ষ মিথ্যা অভিযোগ তোলেন। ১৯৯৫ ইং সালে মোঃ আব্দুর রাজ্জাক রাজারামপুর সরফ উদ্দীন (এসইউ) উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর তিনি সেখানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন।

তিনি উক্ত বিদ্যালয়ের দায়িত্ব ভার পাওয়ার পর বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সমস্য সমাধান করে বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সময় একটি কুচক্রী মহল তার ভাবমূত্রী ক্ষুন্ন করার জন্য নানা রকম মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার চেষ্ঠা করছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অধ্যক্ষ ফয়জুর রহমান যে অভিযোগ করেছেন তার কোন সত্যতা নেই।

এ বিষয়ে রাজারামপুর সরফ উদ্দীন (এসইউ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে যারা এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন, তা সত্য নয়। আমাকে ও আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য কিছু লোক মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। এই ঘটনার সাথে আমি কোন ভাবে জড়িত নয়। অপর দিকে ফয়জুর রহমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit