বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

কসবা রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ -মো আলমগীর  সভাপতি লিয়াকত মাসুদ সাধারণ  সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ Time View
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : উপজেলায় কর্মরত একঝাঁক তরুণ সাংবাদিকদের নিয়ে ‘কসবা উপজেলা রিপোর্টার্স ইউনিটি’ নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  স্থানীয় সাংবাদিকদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।এ উপলক্ষে কসবা উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মোঃআলমগীর হোসেনের সভাপতিত্বে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় দেশের জনপ্রিয় স্যটেলাইট টেলিভিশন মাই- টিভির কসবা প্রতিনিধি মো আলমগীর  হোসেন কে  সভাপতি ও রাজধানী ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকন্ঠের কসবা প্রতিনিধি লিয়াকত মাসুূদ কে সাধারন সম্পাদক করে ওই সংগঠনের ৯ জন কার্যনির্বাহী পরিষদ ও ৩ জন সাধারণ সদস্য করে মোট ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এন টিভির দাম্মাম প্রতিনিধি ফারুক খাঁন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার কসবা প্রতিনিধি কাজী কামরুজ্জামান দিপু, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কসবা প্রতিনিধি সাইদুল ইসলাম, ৭১ বাংলা টিভির কসবা প্রতিনিধি মোঃ জামশেদ মিয়া সহ আরো একঝাঁক তরুণ সংবাদকর্মী। সংগঠনের সভাপতি মোঃ আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের সাংবাদিকরা কসবায় জঙ্গিবাদ, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদ, মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী  ভূমিকা পালন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি তরুণ সংবাদকর্মীদের ঐক্যবদ্ধতার লক্ষ্য এ সংগঠন নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক লিয়াকত মাসুদ বলেন, আমরা সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিনগুলোতে একসাথে এগিয়ে যেতে চাই।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit