রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন । ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ফার্মেসিতে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, জামায়াত কর্মি গ্রেপ্তার

সিলেট সদরে বিশিষ্টজনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার জনগণকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, শাহপরান (রঃ) থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, জেলা বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্র ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান (রঃ) থানার সভাপতি বীরেশ দেবনাথ, সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ইর্শাদ আলী, শিক্ষক প্রতিনিধি সঞ্জয় কুমার নাথ, উপজেলা সম্প্রীতি কমিটির সদস্য দাদেশ শার্মা প্রমুখ।

সম্প্রীতি সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুর রহমান। সমাবেশে গীতা পাঠ করেন বীর মুক্তিযুদ্ধা বিধান চন্দ্র দাস। সমাবেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানানো হয়। বলা হয়, কোনো প্রকার গুজব ও অপপ্রচারের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সদর উপজেলায় সামাজিক সম্প্রীতি বজায় রয়েছে। কেউ যাতে এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আসন্ন দূর্গাপূজায় সকল পূজা মন্ডপে নিচ্ছিদ্র- নিরাপত্তা জোরদার করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit