মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ঢাবিতে বর্ষীয়ান গণিতবিদদের সংবর্ধনা 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের কাছে গণিতকে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে উপস্থাপনের জন্য দেশের গণিতবিদদের প্রতি আহবান জানিয়েছেন। বাংলাদেশ গণিত সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আজ ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আয়োজিত বর্ষীয়ান গণিতবিদদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।  

বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণিতকে সকল বিজ্ঞানের ‘মা’ হিসেবে উল্লেখ করে বলেন, গণিত শিক্ষার উন্নয়ন ছাড়া বিজ্ঞান শিক্ষার উৎকর্ষ সাধন সম্ভব নয়। গণিতের ভিত মজবুত করতে তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দক্ষ ও মানসম্পন্ন গণিত শিক্ষক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর এ এস এম মাকসুদ কামাল সর্বক্ষেত্রে গণিতের প্রয়োগ দিক বিশেষ করে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ও যুক্তিবিদ্যাসহ উল্লেখ করেন। এমন কোন শাখা নেই যেখানে গণিতের প্রয়োগ নাই। তিনি আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ১ম ও ২য় পুরস্কার প্রাপ্তদের বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে আর্থিক পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন প্রফেসর সালেহ মতিন, ড. এম শমসের আলী, প্রফেসর হারুন-অর রশিদ, প্রফেসর শেখ সোহরাব উদ্দিন ও প্রফেসর সুব্রত মজুমদার। সংবর্ধনাপ্রাপ্ত বর্ষীয়ান গণিতবিদগণ হলেন- অধ্যাপক ড. শেখ সোহরাবুদ্দীন, অধ্যাপক ড. আনোয়ারুল হক শরীফ, অধ্যাপক ড. মু. জাকেরুল্লাহ, অধ্যাপক ফাতেমা চৌধুরী, অধ্যাপক যোবেদা আখতার, অধ্যাপক ড. সুব্রত মজুমদার, মিসেস সেতারা বানু চৌধুরী, অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল চৌধুরী, মো. নূরন্নবী খোন্দকার, অধ্যাপক ড. শমসের আলী, অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক এ এম এম আহ্সান উল্লাহ্, খন্দকার আবদুল হাকিম, দেব রক্ষিত বড়ুয়া, মিসেস ফরিদা বানু, অধ্যাপক ড. মো. আবদুল মতিন, অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, মিসেস খোদেজা খাতুন, অধ্যাপক সাজেদা বানু, অধ্যাপক মোসলেহ্ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. ওবায়েদ উল্লাহ্, অধ্যাপক সালেহ মতিন, অধ্যাপক ড. আবুল মুনসুর চৌধুরী, অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, অধ্যাপক ড. মো. মাহিউদ্দিন, অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, অধ্যাপক ড. অখিল চন্দ্র পাল, অধ্যাপক ড. মো. শাহাবুদ্দিন, অধ্যাপক ড. নির্মল কান্তি মিত্র, অধ্যাপক ড. নুরুল আলম খান, অধ্যাপক ড. পীযূষ তরফদার, অধ্যাপক শিপ্রা রায়, মিসেস কহিনুর বেগম, অধ্যাপক ড. নীলুফার ফরহাত হোসেন, অধ্যাপক মো. আবু ইউসুফ, মমতাজ বেগম, অধ্যাপক ড. নিরঞ্জন কুমার বসাক, অধ্যাপক ড. রতেনেশ্বর কর্মকার, বিভূতি ভূষণ ঘোষ, অধ্যাপক ড. মতিউর রাহমান, অধ্যাপক ড. মুন্সী নজরুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল ইসলাম, মিসেস আম্বিয়া খাতুন, অধ্যাপক হারুনুর রশীদ, মো. শামসুল হক, অধ্যাপক আহমেদ শিবলী ফোরকান, অধ্যাপক সত্রাজিৎ কুমার সাহা, অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, অধ্যাপক মুহম্মদ মুসা খান, খান কলিমুল্লাহ, অধ্যাপক ড. আবু সালে আবদুন নূর, অধ্যাপক অজিত কুমার ঘোষ, অধ্যাপক মুহম্মদ আব্দুল মালেক, অধ্যাপক ড. আবুল এল হক, মো. আব্দুল মজিদ তুলা, অধ্যাপক ড. খান আবদুল মতিন, অধ্যাপক ড. মাধবী ইসলাম, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. জাহানারা বেগম এবং অধ্যাপক ড. তপন কুমার দেবনাথ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit