রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নরসিংদী জেলা আ,লীগের সভাপতি তালেব সম্পাদক মোহাম্মদ আলী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলা আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার (১৭ সেপ্টেম্বর)  অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি, আইন বিষয়ক এডভোকেট নজিবুল্লাহ হিরু, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাসসহ কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংসদরা। সম্মেলনে জিএম তালেব হোসেনকে সভাপতি ও কাজী মোহাম্মদ আলীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রত্যাশী ছিলেন।

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit