শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কোরিয়ান প্রেমিককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৯ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ বিয়ে করলেন এক কোরিয়ান যুবককে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শুটিং ক্লাবে তাঁর প্রেমিক কোরিয়ান নাগরিক জিনবো চৈর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

kalerkanthoঅভিনেত্রী তৃণ ও জিনবো চৈ

জানা গেছে, চাকরির সুবাদে বাংলাদেশে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে তৃণ’র সঙ্গে বন্ধুত্ব, তারপর প্রেম হয়ে যায় তাদের। অবেশেষে সেই সম্পর্ক পরিণয় পেয়েছে।

kalerkanthoঅভিনেত্রী তৃণ

জিনবো চৈকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি অভিনেত্রী তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

kalerkanthoঅভিনেত্রী ও মডেল তৃণ

তৃণ’র স্বামী জিনবো চৈ বলেন, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারব না। কিন্তু তৃণের সঙ্গে পরিচয়ের পর ধারণা বদলে যায়। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম। ’

kalerkanthoঅভিনেত্রী তৃণ

২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। এরপর বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়ে-সহ বেশকিছু ফ্যাশন শোয়ে হেঁটেছেন তিনি। মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে তৃণ নাম লেখা টিভি নাটক ও মিউজিক ভিডিওতে। তাঁর অভিনীত নাটকগুলো হলো- ‘চলো হারিয়ে যাই’, ‘সিগারেট’, ‘ভেজা ভেজা বৃষ্টিতে’ প্রভৃতি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit