শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তুমব্রু সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ Time View

ডেস্কনিউজঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ নিশ্চিত করেছেন।

অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকায় অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা গরু চরাচ্ছিলেন। হঠাৎ তার গরু সীমান্তের ওপারে চলে যায়। গরুটিকে ফিরিয়ে আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়ে তার বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, তুমব্রু সীমান্তের ৩৫ নাম্বার পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরণে হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে ব্যক্তি আহত হয়েছেন।

কিউএনবি/বিপুল/১৬.০৯.২০২২/ বিকাল ৮.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit