শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ের দিন যে কাণ্ড ঘটিয়েছিলেন জাহ্নবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে সবচেয়ে আলোচিত বিয়েগুলোর মধ্যে ঐশ্বরিয়া-অভিষেকের সাতপাকে বাঁধার ঘটনা মনে থাকবে বহুদিন। বলিউড শাহেন শাহর ছেলের বিয়ে বলে কথা! পাত্রীও নম্বর ওয়ান নায়িকা ও মিস ইউনিভার্স। ১৫ বছর আগে ২০০৭ সালের ২০ এপ্রিল চাঁদেরহাট বসেছিল বচ্চন পরিবারে। বলিউড-টালিউডের নামিদামি তারকারা এ বিয়েতে উপস্থিত  ছিলেন। 

আবার এ বিয়েতে বিপত্তিও ঘটে গেছে। বিয়ের দিন বচ্চন পরিবারের বাড়ির বাইরে হুলস্থুল পড়ে যায়। জাহ্নবি কাপুর নামে মুম্বাইয়ের এক  মডেল ও নৃত্যশিল্পী ঐশ্বরিয়ার বিরুদ্ধে ‘স্বামী’ চুরির অভিযোগ আনে সেদিন। জাহ্নবি জানান, অভিষেক এবং ঐশ্বর্যর বিয়ে নিয়ে তিনি একেবারেই খুশি নন। তিনি আরও দাবি করেন, অভিষেক তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন।

বচ্চন পরিবারের বিলাসবহুল আবাসন ‘প্রতীক্ষা’র বাইরে সেদিন জাহ্নবি সাংবাদিকদের জানান, তিনি এবং অভিষেক দুই বছর ধরে একে অপরের সঙ্গে মেলামেশা করেছেন। ২০০৬ সালে অভিষেক তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তিনি আরও জানান, অভিষেক অভিনীত একটি সিনেমায় তিনি নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছিলেন। সেখান থেকেই তার অভিষেকের সঙ্গে পরিচয়। হবু স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ার পর ঐশ্বরিয়ার মাথা খারাপই হয়ে যাওয়ার কথা। তবে শান্ত ছিলেন বিশ্ব সুন্দরী। 

জাহ্নবি শুধু এতেই ক্ষান্ত হননি। সাংবাদিকদের সামনে হাত কেটে আত্মহত্যারও চেষ্টা করেন জাহ্নবি। জুহু থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে পুলিশ তাকেই গ্রেফতার করে। জনসমক্ষে আত্মহত্যার চেষ্টা করার জন্য তাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে শাস্তিস্বরূপ ১০ হাজার টাকার জরিমানা চেয়ে তাকে মুক্তি দেওয়া হয়।

জাহ্নবি অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেও কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি। তার দাবি ছিল, সত্যিকারের ভালোবাসায় প্রমাণের দরকার হয় না। ঐশ্বর্যের সাবেক প্রেমিক সালমানের কারণে অভি-অ্যাশের বিয়ে নিয়ে আগে থেকে বিতর্ক তো ছিলই। তবে জাহ্নবিকাণ্ড বিতর্কে সেদিন নতুনমাত্রা যোগ করেছিল। তবে এ বিষয়ে বচ্চন পরিবার কোনো মন্তব্য করেনি আজও।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit